কলকাতা – স ভারত বনাম নিউজিল্যান্ড। ওই ম্যাচের পর কি অবসর নিতে চলেছেন সূর্যকুমার যাদব?
সূর্যর নেতৃত্বে ভারত এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছে। এবার টার্গেট বিশ্বকাপ জয়।
এই আবহে জল্পনা, আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল যুদ্ধের পর নাকি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন ভারত অধিনায়ক। বিভিন্ন সংবাদমাধ্যমে অন্তত এমনই দাবি করা হয়েছে।
১১০ টি-টোয়েন্টির পাশাপাশি ৩৭ ওয়ানডে এবং একটি টেস্ট খেলেছেন। সুতরাং বোঝাই যাচ্ছে, ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট ছাড়া তিনি ধারাবাহিক নন। এবার বিশ্বকাপে ৮ ম্যাচে তাঁর রান ২৪২। গড় ৩৪.৩৭। যদিও এই নিয়ে সূর্য বা বিসিসিআই-এর তরফে এখনও কিছুই জানানো হয়নি।
