কলকাতা- মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের রাজ্য সফরের আজই শেষ দিন। আজ একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। তার মধ্যে অন্যতম মুখ্যসচিব-সহ রাজ্যের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক। এছাড়াও বিএলওদের সঙ্গেও কথা বলবেন তিনি।
বিধানসভা নির্বাচনেরপ্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার রাতেই রাজ্য সফরে এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের ফুল বেঞ্চ।
এদিন সকাল ১০টায় সিইও, এসপিএনও, সিএপিএফ-এর নোডাল অফিসারের সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। এর পর রাজ্যের মুখ্যসচিব-সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।
দুপুর ১২ টা ৩০ মিনিট থেকে বিএলওদের সঙ্গে বৈঠক রয়েছে। এরপর সাংবাদিক বৈঠক সেরে বিকেলেই ফিরবেন দিল্লিতে।
কলকাতায় এসে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়ছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আসার পরই বিমানবন্দরের বাইরে মুখ্য নির্বাচন কমিশনার এবং কমিশনের ফুল বেঞ্চের কনভয় লক্ষ্য করে বিক্ষোভ দেখান শাসক দলের কর্মী সমর্থকদের একাংশ। এমনকি নির্বাচন কমিশনারের গাড়ি লক্ষ্য করে কালো পতাকাও দেখানো হয়।
