কলকাতা- সোমবার সর্বদলীয় বৈঠক ডেকেছিল নির্বাচন কমিশন। কলকাতায় বৈঠকে উপস্থিত ছিল কমিশনের ফুল বেঞ্চ।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে রয়েছেন নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী। এদিনের বৈঠকে আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী প্রস্তুতির বিষয়ে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছে কমিশন।
সব দলের মতামত শুনেছে কমিশনের বেঞ্চ। কমিশনের দাবি, বাংলায় এক বা দুই দফায় নির্বাচন চেয়েছে রাজনৈতিক দলগুলি। সূত্রের খবর, এই বিষয়ে তৃণমূল কোনও মত জানায়নি।
সোমবারের বৈঠক শেষে কমিশনের দাবি, বেশিরভাগ রাজনৈতিক দলই পশ্চিমবঙ্গে এসআইআরের প্রশংসা করেছে। কমিশনের প্রতি তাদের পূর্ণ আস্থাও ব্যক্ত করেছে।
কমিশন আরও জানিয়েছে, প্রতি প্রতিটি ভোটারের সুরক্ষা প্রদান এবং নির্বাচনের সময় সহিংসতা রোধে বিপুল সংখ্যক সিএপিএফ মোতায়েন করা হবে।
কমিশন সূত্রে দাবি, বাংলায় কত দফায় নির্বাচন চায় তা নিয়ে স্পষ্ট কিছু এদিনের বৈঠকে জানায়নি তৃণমূল। কিন্তু পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অর্থাৎ ২০২১ সালে ১২ বা ১৪ দফায় নির্বাচন চেয়েছিল বিজেপি। শেষ পর্যন্ত আট দফায় হয়। এদিন বিজেপি কমিশনকে আর্জি জানিয়েছে কম দফায় নির্বাচন হোক।
কমিশন দাবি করেছে, রাজনৈতিক দলগুলি বাংলায় এক বা দুই দফায় নির্বাচন আয়োজন করার আর্জি জানিয়েছে। কমিশন সূত্রে খবর, বাংলায় কত দফায় নির্বাচন হওয়া উচিৎ তা নিয়ে স্পষ্ট কিছু এদিনের বৈঠকে জানায়নি তৃণমূল। ২০২১ সালে ১২ বা ১৪ দফায় নির্বাচন চেয়েছিল বিজেপি। শেষ পর্যন্ত আট দফায় হয়। কিন্তু পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এদিন বিজেপি কমিশনকে আর্জি জানিয়েছে কম দফায় নির্বাচন হোক। কমিশন সূত্রে খবর, বাকি বিরোধী দলগুলি একই আর্জি জানিয়েছে।
