কলকাতা- বৃষ্টিতে ভিজল শহর কলকাতা। ফলে তাপমাত্রা খানিকটা হলেও কমল। দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াল। বৃষ্টি যে আজ হবে, তার পূর্বাভাস ছিল।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ ছিল সকাল থেকেই। কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।
কলকাতারও একাধিক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি। তবে বৃষ্টি হলও খুব বেশি পরিবর্তন হবে না তাপমাত্রার।
আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর গরম বোধ হতে পারে
আগামী ২৪ ঘণ্টায়।
উত্তরবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সতর্কতা জারি দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা এবং দুই দিনাজপুরে। এই সময় হালকা বৃষ্টি প্রতি বছরেই হয়ে থাকে। আগে থেকেই জানিয়েছিল হাওয়া অফিস।
সন্ধের দিকে বৃষ্টির ফলে খানিকটা অসুবিধা হয় নিত্যযাত্রীদের। ফলে সেখান থেকে বাড়ি ফিরতে তাদের খানিকটা সমস্যা হয়। এমন বৃষ্টির পরিবেশ আগামী কয়েকদিন থাকতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
