কলকাতা- ২০২৫ সালে সাহিত্য আকাডেমি পুরস্কার পেলেন কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়। দেজ পাবলিশিং থেকে প্রকাশিত শ্রেষ্ঠ কবিতা বইয়ের জন্যে তাঁকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালে বাংলা ভাষায় সাহিত্য আকাদেমি পুরস্কার ঘোষণা করা হয়। ডিসেম্বরেও পুরস্কার ঘোষণা স্থগিত করা হয়।
বাংলা-সহ দেশের ২৪টি ভাষায় সাহিত্য আকাদেমি পুরস্কার ঘোষণা করেছে আকাদেমি কর্তৃপক্ষ। সব মিলিয়ে ছয়টি ছোটগল্পের বই, একটি প্রবন্ধের বই, একটি সমালোচনা সাহিত্যের বই, একটি আত্মজীবনী, দু’টি স্মৃতিকথা সংক্রান্ত বই এবং ৮টি কবিতার বই রয়েছে পুরস্কারের তালিকায়। বাংলা ভাষার জন্য পুরস্কৃত হচ্ছেন কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়।
সাতের দশকের অন্যতম প্রধান কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়। কবিতা জগতে ‘উত্তর কলকাতার কবিতা’-র কবি হিসাবে পরিচিত প্রসূন বন্দ্যোপাধ্যায়।
‘শ্রেষ্ঠ কবিতা’ গ্রন্থটির জন্য এই সম্মান পেতে চলেছেন তিনি। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯৫৬ সালে। কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের রচনার মধ্যে উল্লেখযোগ্য, বালি ও তরমুজ (১৯৮৩), উন্মেষ গোধূলি (১৯৯৬), বঙ্গীয় চতুর্দশপদী (২০০২), উত্তর কোলকাতার কবিতা
(২০০৫), গুপ্ত দাম্পত্য কথা (২০০৮), আনন্দ ভিখিরি (২০০৮), গুপ্ত দাম্পত্য কথা: পুং ও স্ত্রী পক্ষ (২০১৪), উপাদানকারণ (২০১৫) ইত্যাদি।
