বেলেঘাটায় তৃণমূলের প্রার্থী কুণাল ঘোষ, ছাব্বিশের বিধানসভা ভোটের লড়াইয়ে চার সাংবাদিক!

কলকাতা- এই প্রথম সরাসরি নির্বাচনী রাজনীতিতে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এর আগে তিনি রাজ্যসভায় নির্বাচিত হলেও সরাসরি ভোটের লড়াইয়ে নামেননি।

তৃণমূলের টিকিটে বেলেঘাটা থেকে প্রার্থী হয়েছেন তিনি। বেলেঘাটায় পরেশ পালের জায়গায় কুণাল ঘোষকে প্রার্থী করা হয়েছে। পরেশকে এবার টিকিট দেয়নি তৃণমূল।

সাংবাদিক কুণাল ঘোষ ২০১১ সালের আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে রয়েছেন। তবে মাঝখানে সারদা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কুণালকে গ্রেপ্তার করে তৃণমূল সরকারের পুলিশ। দেড় বছর জেলবন্দি ছিলেন কুণাল।

জেল থেকে ছাড়া পাওয়ার পর ফের তৃণমূলে সক্রিয় হন কুণাল। কিন্তু রাজ্যসভার সাংসদ হিসেবে কার্যকাল শেষ হলেও নির্বাচনী রাজনীতিতে সরাসরি দেখা যায়নি তাঁকে।

তৃণমূলের মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করে গেছেন। এবার তাঁকে বিধানসভার টিকিট দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, ভোটের ময়দানে এবার বাংলার চার সাংবাদিক
কুণাল ঘোষ- বেলেঘাটা
দেবদীপ পুরোহিত- খড়দহ
জগন্নাথ চট্টোপাধ্যায়- সিউড়ি
সন্তু পান- তারকেশ্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *