পানিহাটিতে প্রার্থী অভয়ার মা, তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করে বিরাট চমক বিজেপির

কলকাতা- বিধানসভা নির্বাচনে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের আরও ১৯টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে দল। আরও ১৯টি কেন্দ্র বাকি রয়েছে।

পানিহাটি থেকে প্রার্থী করা হয়েছে অভয়ার মা রত্না দেবনাথকে। উত্তরপাড়া থেকে প্রার্থী করা হয়েছে প্রাক্তন এনএসজি দীপাঞ্জন চক্রবর্তীকে। এই আসনে তাঁকে লড়তে হবে তৃণমূলের শীর্ষণ্য বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে।

এই আসনে সিপিএমের প্রার্থী হয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। কোচবিহার দক্ষিণে রথীন্দ্রনাথ বোসকে প্রার্থী করা হয়েছে। রায়গঞ্জের প্রার্থী হয়েছেন দীনেশ সরকার।

ইসলামপুরে চিরঞ্জিৎ রায়, হেমতাবাদে হরিপদ বর্মণ, ইংলিশ বাজারে অম্লান ভাদুড়িকে টিকিট দিয়েছে বিজেপি। নদিয়ার শান্তিপুর থেকে ভোটে লড়বেন স্বপন দাস।

হাওড়া মধ্য আসনে বিপ্লব মণ্ডল, সিঙ্গুরে অরূপ কুমার দাস, চন্দননগরে দীপাঞ্জন কুমার গুহ, চুঁচুড়ায় সুবীর নাগ, হরিপালে মধুমিতা ঘোষ, তমলুকে হরেকৃষ্ণ বেরা, মেদিনীপুরে শঙ্কর গুছাইত, পূর্বস্থলী দক্ষিণে প্রাণকৃষ্ণ তপদার টিকিট পেয়েছেন বিজেপির। কাটোয়ায় কৃষ্ণ ঘোষ, সাঁইথিয়ায় কৃষ্ণকান্ত সাহা এবং নলহাটিতে বিজেপি প্রার্থী করেছে অনিল সিংকে।

প্রথম দফায় ১৪৪টি আসনের প্রার্থিতালিকা ঘোষণা করেছিল বিজেপি। দ্বিতীয় দফায় ১১২টি আসনে নাম ঘোষণা হয়।

এখানে প্রার্থী হচ্ছেন আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতোর ছেলে বিশ্বজিৎ মাহাতো। প্রথম দফার তালিকা থেকে এক জনের নাম পরিবর্তন করা হয়েছে।

বিষ্ণুপুর কেন্দ্রে এর আগে বিজেপি প্রার্থী করেছিল অগ্নিশ্বর নস্করকে। তা বদলে বিষ্ণপুর আসনে প্রার্থী হচ্ছেন বিশ্বজিৎ খান। তৃতীয় দফায় ১৯টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা হল। আরও ১৯টি কেন্দ্রের প্রার্থী ঘোষণা বাকি রয়েছে।

মনে করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে এই নামগুলি ঘোষণা করা হতে পারে। সাংবাদিকদের তিনি বলেছিলেন, “আমি বিজেপির প্রার্থী হয়ে দাঁড়াতে চাই। প্রথম থেকেই আমাদের বলা হচ্ছিল, কিন্তু আমি রাজি ছিলাম না। কিন্তু আমি দেখলাম, রাজ্যে নারীদের নিরাপত্তা, সুরক্ষা নেই এবং রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। কোনও মানুষই ভাল নেই। তাই তৃণমূলের মূলটাকেই উপড়ে ফেলার জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *