‘অন্য দল থেকে অফার …’ টিকিট না পেয়ে ফুলবদলের পথে ‘অভিমানী’ মন্ত্রী মনোজ!

কলকাতা- হাওড়ার শিবপুর থেকে মনোজ তিওয়ারির পরিবর্তে এবার বালির বিধায়ক রানা চ্যাটার্জিকে প্রার্থী করেছে তৃণমূল।

এতদিন বিষয়টি নিয়ে সরাসরি কিছু না বললেও, এবার একপ্রকার বিস্ফোরণ ঘটালেন মনোজ। অন্য দলে যোগদানের সম্ভাবনাও যে তিনি উড়িয়ে দিচ্ছেন না, সেটা স্পষ্ট বোঝা গেল রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর কথায়।

মনোজ স্পষ্ট জানিয়েছেন, ‘অন্য দল থেকে অফার রয়েছে। তবে এখনও কিছু ঠিক করিনি। স্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

দল টিকিট না দেওয়ায় হতাশা রয়েছে কিনা, সে প্রশ্নের জবাবে বাংলার প্রাক্তন অধিনায়ক বলেন, ‘খারাপ লাগা তো থাকবেই। পাঁচ বছর আগে একদিন অনেকগুলো মিসড কল পাই। তখন আমি প্র্যাকটিস করছিলাম। তারপর ফোন করি সেই নম্বরে। আমাকে বলা হয়, দিদি কথা বলতে চায়। তখন দিদিকে যেভাবে বিরোধী শিবিরের বড় বড় নেতারা অপমান করছিল, সেটা আমার জেদ বাড়িয়ে দেয়।’

নিজের লড়াইয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমি দারিদ্রতার সঙ্গে লড়াই করে বড় হয়েছি। রাজনীতির মাধ্যমে আরও বেশি মানুষের পাশে থাকতে চেয়েছিলাম। আমার এলাকার মানুষ জানে, কতটা কাজ করেছি।’

গত বিধানসভা নির্বাচনে বিজেপির হেভিওয়েট প্রার্থী রথীন চক্রবর্তীকে ৩২,৬০৩ ভোটের বড় ব্যবধানে হারিয়ে বিধানসভায় পা রেখেছিলেন বাংলার প্রাক্তন অধিনায়ক। জয়ের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে মন্ত্রিসভায় জায়গা দিয়ে বড় চমক দিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *