‘মালদা কাণ্ড’ কেন্দ্রের গেমপ্ল্যান! রাষ্ট্রপতি শাসনের ষড়যন্ত্রের অভিযোগ মুখ্যমন্ত্রীর

কলকাতা- ২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই উত্তপ্ত মালদহ। আর তা নিয়ে সরব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

মুর্শিদাবাদ জেলার উত্তর প্রান্তের সাগরদিঘি ও সুতির জনসভা থেকে একদিকে যেমন উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন, অন্যদিকে ‘মালদা কাণ্ড’ নিয়ে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র আক্রমণ শানালেন তিনি।

মালদার সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ ঘটনা নিয়ে বিস্ফোরক দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে রাজ্যের প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে। মালদায় যা ঘটেছে, তা বর্তমানের পুলিশ-প্রশাসন তাঁকে ঘুণাক্ষরেও জানায়নি। মুখ্যমন্ত্রী জানান, তিনি পুরো বিষয়টা জানতে পেরেছেন একজন সাংবাদিকের কাছ থেকে।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট অভিযোগ করেন, মালদার এই অশান্তি আসলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সুপরিকল্পিত ‘গেমপ্ল্যান’। তিনি দাবি করেন, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির ক্ষেত্র প্রস্তুত করতেই এই ধরনের উস্কানি দেওয়া হচ্ছে। বিজেপির লক্ষ্য হল গোলমাল পাকিয়ে নির্বাচন স্থগিত বা বাতিল করা।

মুর্শিদাবাদ চিরকালই রাজনৈতিকভাবে স্পর্শকাতর। এই জেলায় নিজেদের আধিপত্য বজায় রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কর্মীদের একজোট হওয়ার ডাক দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *