কালীঘাট থেকে রওনা মমতার, আজ মনোনয়ন জমা দেবেন তৃণমূল সুপ্রিমো, এলাকায় প্রবল জনোচ্ছ্বাস

কলকাতা- তাঁর দলের সব প্রার্থীর মনোনয়ন পেশ সম্পন্ন হয়েছে। আজ, বুধবার মনোনয়ন পেশ করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়।

ইতিমধ্যে কালীঘাট থেকে শুরু করেছেন মিছিল। ফিরহাদ হাকিম, তাঁর স্ত্রী, মেয়ে-সহ মিছিলে রয়েছেন দলের কাউন্সিলর, নেতা-কর্মীরা।

হাজরা থেকে আলিপুরের গোপালনগরে সার্ভে বিল্ডিং পর্যন্ত রাস্তা সেজে উঠেছে। ভারতের মূল মন্ত্র বৈচিত্রের মধ্যে ঐক্যকেই হাতিয়ার করতে চলেছেন মমতা। তাঁর মনোনয়নে উঠে আসতে চলেছে ভারতবর্ষের প্রতিচ্ছবি।

ভবানীপুরের প্রার্থীর জন্য তৃণমূলের স্লোগান, ‘উন্নয়ন আজ ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’। ভবানীপুর এলাকার মিশ্র ভাষাভাষী, একাধিক ধর্মীয় সম্প্রদায়ের কথা মাথায় রেখে এবার মমতার মনোনয়ন পত্রেও থাকছে বহুত্ববাদের প্রতিফলন।

কালীঘাটের বাড়ি থেকে মিছিল করে সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন পেশ করবেন মমতা। উল্লেখ্য, ভবানীপুর বিধানসভা কলকাতা পুরসভার আটটি ওয়ার্ড নিয়ে গঠিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *