বিধানসভা নির্বাচনের আগে ‘ড্রাই ডে’! তাও এতদিন! মদের দোকান বন্ধ রাখার নির্দেশিকা জারি কমিশনের

কলকাতা- ২৩ এপ্রিল বিধানসভা নির্বাচন। বাংলার প্রথম দফার নির্বাচন ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার নির্বাচন ২৯ এপ্রিল।

নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়েছে, চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা ভোটের ফল ঘোষণা হবে ৪ মে।

তার আগে নির্বাচনের সময়ে ড্রাই ডে অর্থাৎ বুথের কাছে মদের দোকান এবং বার বন্ধ রাখার নির্দেশ দিল কমিশন।

১৯৫১ সালের Representation of the People Act-১৩৫সি ধারার অধীনে ভোটগ্রহণ শেষ হওয়ার নির্ধারিত সময়ের ৪৮ ঘণ্টা আগে কোনও ধরনের মদ বা মাদকজাতীয় দ্রব্য বিক্রি, বা সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এই নিষেধাজ্ঞা হোটেল, রেস্তোরাঁ, মদের দোকান, ক্লাব বা অন্য কোনও সরকারি বা বেসরকারি জায়গাতেই প্রযোজ্য। ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে বন্ধ রাখতে হবে মদের দোকান। ভোটের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ রাখতে হবে।

প্রয়োজনে পুনর্নির্বাচনের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে। এছাড়াও, ভোট গণনার দিন অর্থাৎ ৪ মে দিনটিকেও ‘ড্রাই ডে’ হিসেবে ঘোষণা করার নির্দেশ দিয়েছে কমিশন।

ওই দিন কোনও মদের দোকান, হোটেল, রেস্তোরাঁ, ক্লাব বা অন্য কোনও প্রতিষ্ঠান মদ বিক্রি বা পরিবেশন করতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *