‘ওরা তো চোখ দিয়ে রে*প করে’, বিজেপি ছাড়ার পরই ধর্ষণের হুমকি, বিস্ফোরক অভিযোগ রূপাঞ্জনার

কলকাতা- এবার দখল করতে মরিয়া বিজেপি। পাল্টা লড়ছে তৃণমূল। ২৬’ এর বঙ্গ ভোট যথেষ্ট উত্তেজনাপূর্ণ।

প্রথম দফার নির্বাচন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ২৯ এপ্রিল দ্বিতীয় দফা নির্বাচনের প্রাক্কালে দিকে দিকে চলছে শেষ মুহূর্তের প্রচার। এবার বিজেপিকে একহাত নিলেন বাংলা ইন্ডাস্ট্রির সিনিয়র স্টার রূপাঞ্জনা মিত্র।

ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের পর প্রাক্তন দলের তরফে বহু কটূক্তি ধেয়ে এসেছে তাঁর দিকে। সোশাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্যেরও শিকার অভিনেত্রী।

প্রচারের ফাঁকেই লাইভে এসে ক্ষোভ উগরে দিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন অভিনেত্রী।রূপাঞ্জনা বলেন,”সাচ্চা বাঙালিকে ভয় দেখাতে আসবেন না। অভয়ার জন্য নাকি রাতদখল করেছিলেন। আরে, আপনারা তো চোখ দিয়েই রেপ করে দেন। তারপর নির্লজ্জের মতো ধর্ষণ নিয়ে কথা বলেন।”

তিনি আরও বলেন, “বিজেপির গুণ্ডা কালচার ছাড়া এটা আর কিছুই নয়। আবারও বলছি সাহস থাকলে সামনে এসে হুমকি দিন। এখন তো অবশ্য কঙ্গনা, মন্দাকিনী থেকে শুরু করে বিহারে ভোজপুরী তারকাদের নিয়ে তাসা পার্টিতে ব্যস্ত। একটা কথা শুনে রাখুন যাঁরা আমাকে আক্রমণ করেছেন তাঁদের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ দায়ের করছি। পশ্চিমবঙ্গকে কখনই উত্তরপ্রদেশ, মণিপুর বা গুজরাট হতে দেব না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *