হুমায়ুনের ‘স্যাটাভাঙা’ মন্তব্য, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই পুলিশের অ্যাকশন, ৩ আয়োজক গ্রেফতার

কলকাতা- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই ‘অ্যাকশন’। রেজিনগরের জনসভায় হুমায়ুন কবীরের প্ররোচনামূলক মন্তব্যের জেরে পুলিশের জালে আমজনতা উন্নয়ন পার্টির ওই সভার তিন আয়োজক।

সোমবার রাতে পুলিশ প্রথমে আমিনুল শেখ ও গোলাম মোস্তাফাকে গ্রেপ্তার করে। পরে আনিসুর রহমান নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ধৃতদের বহরমপুর জেলা আদালতে পেশ করা হবে।

রেজিনগরের কাশীপুরে দলের এক জনসভায় আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর চরম বিতর্কিত মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিশানা করে তিনি বলেন, ‘মুর্শিদাবাদে আস্ফালনটা কমান। আমি যখন মুসলমানদের জড়ো করে স্যাটাভাঙা মার শুরু করব, তখন বিজেপির পতাকা বওয়ার লোক থাকবে না।’

সোমবার বিধানসভায় হুমায়ুন কবীরকে চরম হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এনাফ ইজ এনাফ। যারা ওই সভায় আপনাকে ডেকেছিল, আগে তাদের তুলব। তারপর আপনার কাছে যাব। এভাবে আর বেপরোয়া মন্তব্য করতে দেব না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *