আধার কার্ডের সমস্যা মিটিয়ে নিন বাড়িতে বসেই! নতুন অ্যাপ, ভুল থাকলে বদলে নিন এখনই

কলকাতা- ডিজিটাল যুগে ব্যাঙ্কিং থেকে শুরু করে ভর্তুকি প্রকল্প পর্যন্ত সব জায়গায় আমাদের ডিজিটাল পরিচয় হয়ে উঠেছে আধার কার্ড। কিন্তু আপনার আধারে যদি নাম, ঠিকানা বা জন্মতারিখ ভুল থাকে, তবে এটি আপনার জন্য বড় সমস্যা তৈরি করতে পারে।

এই সমস্যা দূর করার জন্যই ইউএজিএআই নতুন আধার অ্যাপ নিয়ে এসেছে, যা আপনার ঝক্কি অনেক কমিয়ে দেবে। মাত্র কয়েকটি ক্লিকেই ডেটা আপডেট করতে পারবেন। এখন মাত্র কয়েকটি ক্লিকেই আপনি আপনার ডেটা সঠিক এবং সুরক্ষিতভাবে আপডেট করতে পারবেন। এই অ্যাপটি ঘরে বসেই সহজে এবং নিরাপদে কাজ করবে, যাতে কিউআর কোড, ফেস-আইডি এবং ডিজিটাল ডকুমেন্ট আপলোডের মতো আধুনিক প্রযুক্তি অন্তর্ভুক্ত থাকবে।

নতুন ই-আধারের অ্যাপ আসলে কী? ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (ইউআইডিএআই) তরফে জানানো হয়েছে, ই-আধার অ্যাপের উদ্দেশ্য হল আধার কার্ড সম্পর্কিত জন-পরিসংখ্যান সংক্রান্ত (নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বর) তথ্য আপডেট করা সহজ করে তোলা।

এখনও পর্যন্ত, এই ধরনের আপডেটের জন্য প্রায়শই আধার সেবা কেন্দ্রে যেতে হতো, যেখানে লম্বা লাইন এবং অনেক সময় নষ্ট হতো। নতুন অ্যাপটি এই সমস্যা দূর করবে। সেই অ্যাপে প্রথমে আপনার মুখ স্ক্যান করে নিশ্চিত করবে যে সঠিক ব্যক্তিই অ্যাপে লগ-ইন করছেন। যখন আপনার পরিচয় শেয়ার করার প্রয়োজন হবে, তখন আপনি অ্যাপে থাকা কিউআর কোড স্ক্যান করতে বা দেখাতে পারবেন এবং আপনি ঠিক করতে পারবেন যে নাম-ছবি ছাড়া অন্য কোনও তথ্য দেখানো হবে কিনা। আপনি চাইলে আপনার বায়োমেট্রিক্স লক করে রাখতে পারেন, যা অনুমোদনহীন ব্যবহার রোধ করবে। অ্যাপটিতে এমন ব্যবস্থা রয়েছে যে ইন্টারনেট ছাড়াই কিউআর কোড স্ক্যান করে আধারের সত্যতা যাচাই করা সম্ভব হবে, যা কম নেটওয়ার্কযুক্ত এলাকায় খুবই কার্যকরী হবে।

নয়া আধার অ্যাপ কীভাবে সেটআপ করবেন? গুগল প্লে স্টোর বা অ্যাপল প্লে স্টোর থেকে ই-আধার অ্যাপ সার্চ করে ডাউনলোড করুন। আপনার আধার নম্বর লিখুন এবং রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি দিয়ে যাচাই করুন। ফেস-অথেন্টিকেশন এবং স্ক্রিনে দেখানো নির্দেশ মেনে চলুন। কোনও তথ্য সংশোধন করার থাকলে, প্রয়োজনীয় নথি আপলোড করুন। শেষে, অ্যাপটি সুরক্ষিত রাখতে একটি পাসকোড সেট করুন।

এই বিষয়গুলি মাথায় রাখতে হবে – আপনার মোবাইল নম্বর আধারের সাথে লিঙ্ক করা থাকতে হবে। পাসপোর্ট, ভোটার আইডি, বিদ্যুতের বিল ইত্যাদির মতো নথিগুলিতে তথ্য সঠিকভাবে লেখা থাকতে হবে। যদি বায়োমেট্রিক (ফিঙ্গারপ্রিন্ট/আইরিস) আপডেট করতে হয়, তবে সম্ভবত কেন্দ্রে যেতে হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *