দুর্ঘটনার কবলে একেন বাবু, বাসের ধাক্কা অনির্বাণের গাড়িতে! এখন কেমন আছেন অভিনেতা?

কলকাতা- শনিবার সকালে গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। বাসের ধাক্কায় নাকি ভেঙে গিয়েছে অনির্বারের গাড়ি।

জানা গিয়েছে, চারু মার্কেট থেকে রাজবিহারীর দিকে যাচ্ছিলেন তিনি। একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি, ঠিক সেই সময় রাস্তায় তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি ভলবো বাস। বাসের ধাক্কায় ভেঙে যায় অনির্বাণের গাড়ির কাঁচ।

ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। গাড়ি থেকে অনির্বাণকে বের করে নিয়ে আসা হয়। তবে তিনি এবং চালক দুজনেই ঠিক আছেন। ঘটনাটি ঘটার প্রায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চারু মার্কেট থানায়। থানায় অভিযোগ দায়ের করেন স্বয়ং অভিনেতা।

বাংলা চলচ্চিত্র জগতে অনির্বাণ ভীষণ পরিচিত একটি নাম। তাই খুব স্বাভাবিকভাবেই এই খবরটি শোনা মাত্রই মন খারাপ হয়ে গিয়েছে সকলের। অনির্বাণের দ্রুত আরোগ্য কামনা করেন সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *