২০২৬ ভোটের আগে বড় চমক, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র

কলকাতা – ২০২৬ ভোটের আগেই বড় চমক! তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র। শুক্রবার BJP ছেড়ে জোড়াফুলে যোগ দিলেন তিনি।

রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও রাজ্যের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের হাত ধরে এদিন তৃণমূলে যোগ দিলেন পার্নো।

পার্নো বলেন, ‘একথা ঠিক আমি বেশ কয়েকবছর আগে রাজ্য রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি। তবে মানুষ মাত্রেই তো ভুল করে থাকে। আমারও ভুল সংশোধনের সময় এসেছে, তাই বাংলার সার্বিক উন্নয়নের স্বার্থেই তৃণমূলে যোগদান করলাম।’

পাশাপাশি চন্দ্রিমা বলেন, ‘মুখ্যমন্ত্রীর উন্নয়নের কর্মযজ্ঞে আকৃষ্ট হয়ে তৃণমূলে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন পার্নো। নেত্রীর সম্মতিক্রমে এদিন ওকে দলে নেওয়া হল।’

উলেখ্য, ২০১৯ সালে রাজনীতিতে পা রাখেন পার্নো। সেই বছরই তিনি যোগ দেন বিজেপিতে। এরপর ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বরানগরে থেকে বিজেপির টিকিটে লড়াই করে পরাজিত হন। তারপর থেকে পার্নোর রাজনৈতিক অবস্থান নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করে। অনেকেই বলেছিলেন তিনি বিজেপির অন্দরে থেকে যোগাযোগ রেখেছেন রাজ্যের শাসক দলের সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *