আশঙ্কাই সত্যি হল! জন্মদিনেই স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা অভিনেত্রী সুস্মিতার

কলকাতা- অবশেষে আশঙ্কাই সত্যি হল! জন্মদিনেই প্রকাশ্যে আসল ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা রায়ের বিবাহবিচ্ছেদের কথা।

সোশ্যাল মিডিয়ায় তাঁর স্বামী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় সুস্মিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিবাহবিচ্ছেদের খবর তুলে ধরেন সব্যসাচী। তিনি লেখেন, ‘ভালো থাক। বড় হ আরও। জন্মদিনে, আমার শেষতম শুভেচ্ছায় অনেক ভালো থাকিস। নতুন অধ্যায় ভালো হোক।’

এর পরই বিচ্ছেদের কথা জানিয়ে তিনি লেখেন, ‘আমরা আলাদা হচ্ছি। কিছু জিনিস দু’তরফে মিলল না, মন খারাপ দু’তরফেই। সেটা কাটিয়েই এগিয়ে যাওয়া হোক!’ সেই সঙ্গে তাঁদের বিচ্ছেদ নিয়ে কোনও চর্চা বা আলোচনা না করার অনুরোধও করেন সব্যসাচী। আর এই পোস্টটি যে উভয় পক্ষের সম্মতিক্রমেই, তাও জানিয়ে দেন।

প্রসঙ্গত, ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে শ্যামার বৌদির চরিত্রে অভিনয়ের মাধ্যমে সুস্মিতা দর্শকদের মন জয় করেছিলেন। বর্তমানে তাঁকে জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’তে নিয়মিত দেখা যাচ্ছে। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত তুলে ধরতেন তিনি। সেই সব ভ্লগে দেখা মিলত সব্যসাচীরও। কিন্তু সম্প্রতি বেশ কিছুদিন ধরে তাঁদের একসঙ্গে দেখতে না পাওয়ায় প্রশ্ন তুলেছিলেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *