স্বাধীনতার ৭৮ বছর পর এই প্রথম ঠিকানা বদল প্রধানমন্ত্রীর! সাউথ ব্লক ছেড়ে সেবাতীর্থে মোদি

কলকাতা- ভারতীয় ক্ষমতার কেন্দ্রবিন্দু রাইসিনা হিলসের মানচিত্র বদলে যাচ্ছে। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অন্তর্গত নবনির্মিত ‘এক্সিকিউটিভ এনক্লেভ’-এ স্থানান্তরিত হতে চলেছে প্রধানমন্ত্রীর দপ্তর।

নতুন এই ঠিকানার নামকরণ করা হয়েছে সেবাতীর্থ’। সরকারি সূত্রের খবর, চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যেই এই স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।

‘সেবাতীর্থ’ রাইসিনা হিলের কাছে তিনটি অত্যাধুনিক ভবন নিয়ে গঠিত হয়েছে এই এনক্লেভ। গোটা চত্বরটির নাম দেওয়া হয়েছে ‘সেবাতীর্থ’, যা মূলত ‘জনসেবা’র চেতনাকে তুলে ধরে।

প্রধানমন্ত্রীর দপ্তর সরে যাওয়ার পর ঐতিহ্যবাহী সাউথ ও নর্থ ব্লককে এক বিশাল আন্তর্জাতিক মানের সংগ্রহশালায় রূপান্তরিত করা হবে। যার নাম দেওয়া হয়েছে ‘যুগ যুগীন ভারত সংগ্রহালয়।’ এই প্রকল্পের জন্য ভারতের জাতীয় জাদুঘর এবং ফ্রান্সের জাদুঘর উন্নয়ন সংস্থার মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ঐতিহাসিক প্রেক্ষাপট ব্রিটিশ আমলে নির্মিত সাউথ ব্লক স্বাধীনতার পর থেকে ভারতের ক্ষমতার অলিন্দ হিসেবে পরিচিত ছিল। কিন্তু সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের মাধ্যমে কেন্দ্র প্রশাসনকে আরও আধুনিক ও সমন্বিত রূপ দিতে চাইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *