অরিজিতের বাড়িতে জমিয়ে খেলেন আমির! কী কী ছিল মেনুতে? দেখে নিন এক নজরে

কলকাতা- তিনি বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’, আরেকজন সুরের জাদুকর। পর্দার চাকচিক্য ছেড়ে আমির খান পৌঁছে গেলেন অরিজিৎ সিংয়ের মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাড়িতে।

অরিজিতের সাদামাটা জীবনযাত্রায় মিশে গিয়ে আমির কেবল আড্ডাই দিলেন না, মেতে উঠলেন বাঙালি ঘরোয়া খানাপিনা আর ঘুড়ি ওড়ানোর আমেজে।

রবিবার রাতেই মুর্শিদাবাদ পৌঁছন আমির। সেখানে রাত্রিযাপন করে, সোমবার বেলায় পৌঁছন অরিজিতের বাড়িতে। জিয়াগঞ্জের বাড়ির ছাদে দুই তারকাকে দেখা গেল একদম চেনা ছন্দে।

ক্যাজুয়াল লুকে আমির আর অরিজিৎ মেতে উঠলেন ঘুড়ি ওড়ানোর লড়াইয়ে। অরিজিতের বাড়ির ছাদে দাঁড়িয়ে আকাশপানে ঘুড়ি উড়িয়ে আমির যেন ফিরে গেলেন তাঁর শৈশবে।

স্থানীয়দের মতে, আমির বেশ দক্ষ হাতেই লাটাই সামলেছেন এবং মাঝেমধ্যেই ‘ভো-কাট্টা’ বলে উল্লাস প্রকাশ করেছেন।

মিস্টার পারফেকশানিস্ট আমির পৌঁছেছেন অরিজিতের জন্য় পান নিয়ে। সোমবার দুপুরের মেনুতে কী ছিল? অরিজিৎ বরাবরই তাঁর অতিথিবৎসল মেজাজের জন্য পরিচিত।

আমির খানের জন্য রাখা হয়েছিল খাঁটি দেশি মেনু। অরিজিৎ-এর জেঠতুতো ভাই সুরিন্দর সিং জানিয়েছেন, ‘দাদা ফোন করে বলার পরে এ দিন দুপুর সাড়ে তিনটে নাগাদ সাদা ভাত, বাটার নান, চিকেন ও মাটন কষা, মিক্সড ভেজ ও পনির বাটার মশলা পাঠিয়েছিলাম।’

গায়ক আগেই স্পষ্ট করেছেন, নতুন করে প্লে-ব্যাকের অফার না নিলেও নিজের কিছু পড়ে থাকা কাজ তিনি শেষ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *