রবীন্দ্রনাথের পর আবার আরেক বাঙালির হাতে উঠতে পারে নোবেল! ১১২ বছর পর বিরাট সম্ভাবনা

কলকাতা- কিছুক্ষণের মধ্যেই ঘোষণা হবে সাহিত্যে নোবেল পুরস্কার। তার আগেই শুরু হয়ে গিয়েছে চর্চা, কে জিতবে এবারের খেতাব?

পাঠক, বই বিক্রেতা, অনুবাদক, সম্পাদক থেকে শুরু করে লেখকেরাও এখন ভবিষ্যদ্বাণী করতে ব্যস্ত। আর বেশিরভাগ তালিকায় প্রথম স্থানে রয়েছেন বাঙালি সাহিত্যিক অমিতাভ ঘোষ।

বিভিন্ন বুকমেকারের তথ্য মিলিয়ে তৈরি নাইসারঅডসের লিস্টে সবচেয়ে উপরে রয়েছেন অমিতাভ। সেই তালিকায় তারপরে জাপানের জনপ্রিয় লেখক হারুকি মুরাকামি, ব্রিটিশ-আমেরিকান সলমন রুশদি, কানাডার কবি অ্যান কারসন, আর অ্যান্টিগায় জন্ম নেওয়া লেখিকা জ্যামাইকা কিনকেইড। এ ছাড়াও বেশ উপরের তালিকায় রয়েছেন  মার্গারেট অ্যাটউড, লিউদমিলা উলিটস্কায়া, এবং এরসি সোতিরোপোলস।

১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল বিজয়ী হওয়ার পর আর কোনও ভারতীয় এই পুরস্কার পাননি। সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, সাহিত্যের মানই নোবেল পুরস্কারের মূল ভিত্তি। ৬ সদস্যের জুরি এই নির্বাচন প্রক্রিয়া চালান, যার সভাপতি ৭৬ বছর বয়সি আন্ডার্স ওলসন। তাঁর সঙ্গে রয়েছেন এলেন ম্যাটসন, অ্যান সুয়ার্ড, স্টিভ সেম-স্যান্ডবার্গ, আন্না কারিন পাম, এবং সচিব ম্যাটস মালম।

প্রতি বছর জুন থেকে অগস্ট পর্যন্ত মনোনীত লেখকদের কাজ পড়ে দেখেন জুরি ও তাঁদের উপদেষ্টারা। সেপ্টেম্বরে শুরু হয় চূড়ান্ত আলোচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *