আইসিকে গালিগালাজ করে আদালতে আত্মসমর্পণ অনুব্রতর, বেঁচে গেলেন এ যাত্রায়!

কলকাতা- বোলপুর থানার আইসি’কে ফোনে গালিগালাজ। ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। ওই ঘটনায় অবশেষে আদালতের দ্বারস্থ হন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক। একইসঙ্গে জামিনেরও আবেদন জানান তিনি।

২৯ মে বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ ওঠে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সেই অডিও ক্লিপ ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। এই নিয়ে অনুব্রতর বিরুদ্ধে মামলাও হয়। তাঁকে তলব করা হয়।

বেশ কয়েকবার হাজিরা এড়ানোর পর একবার বোলপুর এসডিপিও অফিসে হাজিরা দিয়েছিলেন অনুব্রত। এবার এই মামলায় আদালতের দ্বারস্থ হন তিনি। বিচারক এই মামলায় কী রায় দেন, সেদিকেই তাকিয়ে ছিল সকলে। আদালত চত্বরে বাড়ানো হয় নিরাপত্তা।

অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) 224 (সরকারি কাজে বাধা দেওয়া ও কর্তব্যরত কর্মীকে হুমকি), 132 (সরকারি কর্মচারীকে হেনস্থা), 75 (শ্লীলতাহানি ও হেনস্থা) ও 351 (হুমকি) ধারায় মামলা রুজু হয়েছিল ৷ এমনকী, কীভাবে দুজনের মধ্যে কথোপকথনের অডিয়ো ক্লিপ বাইরে বেরিয়েছিল তা নিয়েও তদন্ত শুরু করেছিল পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *