কলকাতা- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে পাঁজরে চোট পান শ্রেয়াস আইয়ার। খেলার মাঠে ক্রিকেটারদের চোট পাওয়া সাধারণ ব্যাপার, কিন্তু শ্রেয়াস আইয়ারের এই চোট রীতিমতো গুরুতর। অভ্যন্তরীণ রক্তক্ষরণ জেরে সিডনির একটি হাসপাতালে ভর্তি শ্রেয়াস আইয়ারকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে।
অ্যালেক্স কেরিকে সাজঘরে ফেরাতে ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে পিছনে ছুটে চাঞ্চল্যকর ক্যাচ নিয়ে গিয়ে বাম পাঁজরের খাঁচায় আঘাত পান তারকা ক্রিকেটার। প্রচণ্ড অস্বস্তির কারণে ড্রেসিংরুমে ফেরার কিছুক্ষণ পরেই তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এদিকে, বিসিসিআই তাঁর চোট সম্পর্কে একটি বিবৃতি জারি করেছে, যেখানে বলা হয়েছে ‘শ্রেয়াস প্লীহায় আঘাত পেয়েছিলেন এবং বিসিসিআইয়ের মেডিকেল টিম সর্বদা তাঁকে পর্যবেক্ষণে রেখেছে। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ফিল্ডিংয়ের সময় তাঁর বাম পাঁজরের খাঁচায় আঘাত লাগে।
আপাতত শ্রেয়স স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভারতীয় দলের চিকিৎসক শ্রেয়াসের সঙ্গে সিডনিতে থাকবেন।
