পহেলগাঁওয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলা, পাকিস্তান কী বলছে? মুখ খুললেন পাক মন্ত্রী
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় শোরগোল গোটা দেশে। মৃত্যু হয়েছে অন্তত ২৭ জনের। আহত হয়েছেন অনেকে। এই হামলার ঘটনার একদিন পর মুখ খুলল পাকিস্তান। বুধবার পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই।
