বছরে আয় ৭০ কোটি টাকা, দেশের সব থেকে জনপ্রিয় গায়ক, আজ অরিজিৎ সিংয়ের জন্মদিন
আজ অরিজিৎ সিংয়ের জন্মদিন।
আজ অরিজিৎ সিংয়ের জন্মদিন।
বাংলার বিএসএফ জওয়ান পাকিস্তানে বন্দি।
শনিবার থেকে বৃষ্টি। আপাতত গরম থেকে সাময়িক স্বস্তি বাংলার মানুষের।
আগামী দিনে পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না ভারত। এদিন বিসিসিআইয়ের তরফ থেকে এমনটাই জানিয়ে দেওয়া হল।
। পাক রেঞ্জার্সের হাতে আটক হলেন সেই বিএসএফ জওয়ান। বুধবার পঞ্জাবের ফিরোজপুরে ভুলবশত সীমান্ত অতিক্রম করে ফেলতেই তাঁকে আটক করে পাক রেঞ্জার্স।
অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। সেই দিন মাধ্যমিকের ফল বেরনোর কথা ছিল। তবে তা হচ্ছে না। বদলে গেল মাধ্যমিকের ফল প্রকাশের দিনক্ষণ। প্রথমে মনে জানা গিয়েছিল, ৩০ এপ্রিল মাধ্যমিকের ফল প্রকাশ করতে পারে মধ্যশিক্ষা পর্ষদ।
এবার সামনে এসেছে অসমের এক অধ্যাপকের বক্তব্য। তা শুনেও রীতিমতো চমকে উঠছেন সাধারণ মানুষ। কী বলছেন তিনি?
কাশ্মীরের পেহেলগাঁওতে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৭ জন নিহত। আর তাই পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপ ভারতের। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। পরে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান।
কলকাতা: বিজেপির প্রাক্তন সাংসদ এবং ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে খুনের হুমকি দিল ‘আইএসআইএস কাশ্মীর’। দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন গম্ভীর। পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন গম্ভীর। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে মঙ্গলবারই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন ভারতীয় দলের হেড কোচ। হামলার নিন্দা করে তিনি লিখেছিলেন, ‘মৃতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। যারা এই কাজের জন্য দায়ী তাদের মূল্য চোকাতে হবে। ভারত পালটা আঘাত হানবেই।’ এরপর বুধবার তিনি খুনের হুমকি পান। গম্ভীরকে ই-মেলে খুনের হুমকি দিয়েছে ‘আইএসআইএস কাশ্মীর’। তাঁকে পাঠানো দু’টি ইমেলে লেখা ছিল, ‘আই কিল ইউ’। যার অর্থ, আমি তোমায় মেরে ফেলব। বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ্যে এসেছে। এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন গম্ভীর। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে ওই ইমেল এসেছে, কারা তা পাঠিয়েছে, তদন্ত শুরু হয়েছে।
ওএমআর শিটে গলদ। অনেক যোগ্য শিক্ষকের নাম বাদ গিয়েছে ‘যোগ্য তালিকা’ থেকে। এই ইস্যুতে বৃহস্পতিবার সকাল থেকে স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে আন্দোলন শুরু করলেন তাঁরা।