বাবার হার্ট অ্যাটাক, এবার হবু বর অসুস্থ! ভারতের তারকা মহিলা ক্রিকেটার স্মৃতি মন্ধানার বিয়ের দিনে বিপদ
২৩ নভেম্বর সাত পাকে বাঁধা পড়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট তারকা স্মৃতি মন্ধানার।
প্রয়াত ধর্মেন্দ্র, হাসপাতাল থেকে বাড়ি ফিরেও না ফেরার দেশে বলিউডের ‘হি ম্যান’
চলে গেলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা এবং সকলের প্রিয় ‘হিম্যান’ ধর্মেন্দ্র।
ভারতের সেরা ‘ভেগান’ শহর কলকাতা! বাড়ির তৈরি খাবারই পাইয়ে দিল খেতাব
কলকাতা – ভারতের সেরা ‘ভেগান’ শহরের তকমা পেল কলকাতা। পেটা ইন্ডিয়ার (পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস ইন্ডিয়া) তরফে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের হাতে সেই পুরস্কার তুলে দেওয়া হয়েছে। পেটার বক্তব্য, ‘ভেগান’ মানে শুধু নিরামিষ খাওয়া নয়। নিরামিষাশীরাও দুধ, ঘি, পনিরের মতো প্রাণীজাত খাদ্য খেয়ে থাকেন। সেখানে বাঙালিদের বাড়িতে এমন অনেক খাবার আছে, যেখানে প্রাণীজাত খাদ্যের লেশমাত্র নেই। যে সব পদ বাঙালির ঐতিহ্যও হয়ে উঠেছে। দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, পেটা ইন্ডিয়ার সিনিয়র ম্যানেজার (ভেগান এবং কর্পোরেট প্রজেক্টস) কিরণ আহুজা জানিয়েছেন যে ‘ভেগান’ খাবারের ক্ষেত্রে বাঙালিদের সমৃদ্ধ ভাণ্ডা আছে। রাস্তার ঘুগনি বা ঝালমুড়ি হোক, অথবা বাড়িতে তৈরি আলুভাতে, বিউলির ডাল, মুসুর ডাল, পোস্তোর বড়া, আলু-পোস্ত হোক – বাঙালিদের খাবারে প্রচুর ‘ভেগান’ পদ আছে। যে সব পদে প্রাণীজাত পণ্যের লেশমাত্র নেই। সংশ্লিষ্ট মহলের দাবি, ‘ভেগান’ হয়ে ওঠার ক্ষেত্রে কলকাতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতায় এমন অনেক রেস্তোরাঁ আছে, যা উদ্ভিদজাত খাদ্য দিয়ে বিরিয়ানি তৈরি করে। সেটা খেলে মাংসের মতোই মনে হয়। আবার এমনভাবে কোনও কোনও পদ তৈরি করা হয়, সেটা খেলে মনে হবে যে মাছের ঝোল পেটে পড়েছে। একইভাবে ‘ভেগান’ কেক, আইক্রসিমও পাওয়া যায় কলকাতায়।
ভারতীয় ক্রিকেটার স্মৃতি মন্ধানার বিয়ে, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদি
স্মৃতি মন্ধানার বিয়ে।
কাশ্মীর টাইমস-এর অফিসে এসআইএ-র হানা, তল্লাশিতে উদ্ধার AK-47 কার্তুজ ও গ্রেনেড!
‘কাশ্মীর টাইমস’-এর কার্যালয়ে অভিযান
SIR-এর আতঙ্ক! দেশে ফিরতে ভারত-বাংলাদেশ সীমান্তে ভিড় বাংলাদেশিদের
নঅনেকের দেশ থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার খবর সামনে আসছে।
