T20 বিশ্বকাপে খেলতে পারে বাংলাদেশ! নির্ভর করছে পাকিস্তানের উপর! কীভাবে শুনে নিন

কলকাতা- টি-২০ বিশ্বকাপে খেলতে পারে বাংলাদেশ। তবে সেটা পুরোপুরি নির্ভর করছে পাকিস্তানের উপর। এক প্রতিবেদন অনুযায়ী, বিষয়টির সঙ্গে অবহিত এক আধিকারিক জানিয়েছেন, পাকিস্তান যদি বিশ্বকাপে না খেলে, তাহলে বাংলাদেশকে ডেকে নেবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।

ওই আধিকারিকের কথায়, ‘যদি পাকিস্তান (বিশ্বকাপ থেকে) নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে গ্রুপ এ’তে তাদের পরিবর্তে বাংলাদেশকে সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাথমিক আর্জি মতো বাংলাদেশের সব ম্যাচ হবে বাংলাদেশে।’

বিষয়টি সামনে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নাটকের পরে। বিশ্বকাপের জন্য নিজেদের দল ঘোষণা করে দিয়েও নাটক করতে সেই টুর্নামেন্ট বয়কট করা হবে কিনা, তা নিয়ে চূড়ান্ত কোনও ঘোষণা করেনি।

বাংলাদেশ চাইছিল, ভারতে না খেলে শ্রীলঙ্কা খেলা দেওয়া হোক। কিন্তু একেবারে শেষমুহূর্তে এসে সেটা সম্ভব হয়নি। তাছাড়া ভারতেও সুরক্ষা সংক্রান্ত কার্যত কোনও ঝুঁকিও খুঁজে পায়নি আইসিসি। সেই পরিস্থিতিতে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে বিশ্বকাপে। কিন্তু পাকিস্তানের এমনিতেই শ্রীলঙ্কায় খেলার কথা আছে। ফলে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে বাংলাদেশের সব ম্যাচই শ্রীলঙ্কায় হয়ে যাবে।

যদিও সেটার সম্ভাবনা নেই বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ ওই মহলের মতে, যেহেতু শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে ভারত বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে আছে এবং আইসিসির শীর্ষে আছেন এক ভারতীয়, তাই অহেতুক নাটক করছে পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *