রোহিত শর্মার পর ভারতীয় দল পেয়ে গেল নতুন ক্যাপ্টেন! ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা করল বোর্ড

কলকাতা- ইংল্যান্ড সফরের জন্য ১৮ জনের দলও ঘোষণা করল বিসিসিআই। আর সেই দলের ক্যাপ্টেন কে হবে, তা যেন কাঙ্খিত ছিল! সবার প্রত্যাশামতো শুভমান গিলকেই নেতা হিসেবে বাছল বোর্ড। অর্থাৎ ভারত টেস্ট ক্রিকেটে পেয়ে গেল নতুন ক্যাপ্টেন।

বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর সমর্থকদের প্রত্যাশা ছিল, পরবর্তী নেতা হবে শুভমান গিল। বাস্তবে হলও তাই। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে কেমন হল ভারতের ১৮ জনের স্কোয়াড- শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিংহ এবং কুলদীপ যাদব।

বাংলার পেসার মহম্মদ শামি আগেই জানিয়েছিলেন, ইংল্যান্ডে বুমরাহর সঙ্গেই তাঁর থাকাটা জরুরি। কারণ অস্ট্রেলিয়া সিরিজে হর্ষিত রানা, আকাশদীপ, মহম্মদ সিরাজরা অভিজ্ঞতার অভাবে ভুগেছিলেন। ফলে সব চাপ একাই নিয়েছিলেন বুমরাহ। অথচ শামির কথা ইংল্যান্ড সিরিজে বিবেচনা করল না অজিত আগরকরের কমিটি। ১৮ সদস্যের স্কোয়াডে রাখা হল না শামিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *