কলকাতা- আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে আপাতত কোনও মন্তব্য করতে নারাজ বিসিসিআই।
বৃহস্পতিবার বিসিসিআই সূত্রে জানানো হয়েছে, বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণের বিষয়ে এখনও পর্যন্ত সরকারের তরফে কোনও নির্দেশ এখনও পাওয়া যায়নি।
গত মাসে অনুষ্ঠিত আইপিএল মিনি-নিলামে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেয় কেকেআর। তার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ঝড়।
কেকেআর মুস্তাফিজুর রহমানকে ৯.২০ কোটি টাকায় কিনে নেয়, যার ফলে তিনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হয়ে ওঠেন তিনি।
কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুরকে দলে নেওয়ার পর বিতর্ক তৈরি হয়। কিন্তু কলকাতার দলের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটারের এই চুক্তিকে ঘিরে বিতর্ক তৈরি হয়।
কারণ বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসার খবর প্রকাশিত হওয়ার পর মুস্তাফিজুরের ভারতে খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
আইপিএলে মুস্তাফিজুর রহমান ৬০টি ম্যাচে ৬৫টি উইকেট নিয়েছেন। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তাঁর আইপিএল অভিষেক হয়। এরপর তিনি মুম্বই ইন্ডিয়ান্স (২০১৮), রাজস্থান রয়্যালস (২০২১), দিল্লি ক্যাপিটালস (২০২২–২৩) এবং চেন্নাই সুপার কিংসের (২০২৪) হয়ে খেলেছেন। চেন্নাই প্লে-অফে উঠতে না পারায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।
