দিলীপ, সুকান্তর পর শমীক! বঙ্গ বিজেপির পালে হাওয়া লাগাতে পারবেন নতুন রাজ্য সভাপতি?

কলকাতা – দিলীপ ঘোষের পর সুকান্ত মজুমদার। বঙ্গ বিজেপিতে সুকান্ত জমানার যবনিকা পতন ঘটবে, তা জানাই ছিল। প্রশ্ন ছিল, ওই জুতোয় পা কে গলাবেন?

গত কয়েকদিনের চর্চায় তাও স্পষ্ট ছিল একপ্রকার। বুধবার সত্যি হল জল্পনা। সুকান্ত মজুমদারের পর বিজেপির নতুন রাজ্য সভাপতি হচ্ছেন শমীক ভট্টাচার্য। পদ্মশিবিরের বৃহস্পতিবার নয়া রাজ্য সভাপতির নাম ঘোষণার সম্ভাবনা।

শমীকই যে বিজেপির নতুন রাজ্যসভাপতি হতে চলেছেন তা নিয়ে জল্পনা ছিলই। তবে সেই জল্পনা আর তা সত্যি হওয়ার মাঝে নাটকীয় মোড়ও রয়েছে। বিজেপির আরেক নেতা মনোনয়ন দিয়েছিলেন বলে খবর সূত্রের।

নিয়ম মাফিক, বুধবারের নির্দিষ্ট সময়ের মধ্যে আর কেউ মনোনয়ন জমা দেননি। শমীকও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে নেননি। ফলে তিনিই হচ্ছেন বিজেপির নয়া রাজ্য সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *