জাঁকিয়ে শীত বাংলায়! আগামী সাতদিন কেমন থাকবে আবহাওয়া! ডিসেম্বরের শুরুতেই সুখবর

কলকাতা- ডিসেম্বরের শুরুতেই বাংলায় শীত পড়েছে জাঁকিয়ে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং-সহ উত্তরবঙ্গের প্রায় সর্বত্র ঠান্ডা অনুভূত হচ্ছে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হিমেল হাওয়া কাঁপুনি ধরাচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিনে আরও নামবে পারদ। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়বে কুয়াশার দাপট।

দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে সোমবার তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াসে। মঙ্গলবার তা কমে দাঁড়ায় ৪.৫ ডিগ্রিতে। এছাড়া উত্তরবঙ্গের অন্য জেলায় তাপমাত্রার পারদ ঘোরাফেরা করছে ৯ থেকে ১০ ডিগ্রির মধ্যে।

হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কোনও আশঙ্কা এখন নেই। যার জেরে বঙ্গে অবাধেই ঢুকছে উত্তুরে হাওয়া। টানা তিন দিন কলকাতায় রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সপ্তাহান্তে আরও নামতে পারে তাপমাত্রার পারদ।

বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়ায় শীত পড়বে জাঁকিয়ে। সব জেলায় আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া থাকবে সম্পূর্ণ শুষ্ক। রাত ও ভোরের দিকে ঠান্ডা আরও বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *