ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চান অরূপ বিশ্বাস! যুবভারতী কাণ্ডে রাজীব কুমারকেও শো কজ

কলকাতা – যুবভারতীকাণ্ডের জের। ক্রীড়ামন্ত্রী পদ থেকে অব্যাহতি চাইলেন অরূপ বিশ্বাস? এমনটাই খবর সূত্রে।

যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় একের পরে এক পদস্থ অফিসারকে শোকজ়, সাসপেন্ড করার খবর সামনে আসছে।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের তদন্ত কমিটি শোকজ় করেছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও। বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিধাননগর কমিশনারেটের ডিসিপি অনীশ সরকারকে সাসপেন্ড করা হয়েছে বলেও খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *