BLACK FRIDAY SALE : সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ব্ল্যাক ফ্রাই ডে সেল! কেন কেনাকাটির জন্য এত স্পেশাল এই দিন?

কলকাতা- ফেসবুক খুললেই চোখে পড়ছে ব্ল্যাক ফ্রাই ডে সেল। বিদেশী অনেক সংস্কৃতিই এখন ভারতীয় সংস্কৃতির অঙ্গ হয়ে গেছে।

সবই মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে পারেন। যেমন-ভ্যালেন্টাইন্স ডে- আমাদের স্কুল লাইফে এই সব কিছু ছিলই না। যেমন ধনতেরাস – এটি অবাঙালি একটি সংস্কৃতি। বাঙালিরা এই সব জানতই না আগে।

এই সবই এখন বাঙালি সংস্কৃতির অঙ্গ হয়ে গেছে। এই সব দিনগুলোতে কেনাকাটার কী ধূম। গত বছরও ব্ল্যাক ফ্রাই ডে-র কোনো হাইপ ছিল না।

এই বছর ফেসবুক খুললেই ভরে গেছে ব্ল্যাক ফ্রাই ডে সেলে। কী এই ব্ল্যাক ফ্রাই ডে? কোথা থেকেই বা এল এই শব্দ? আসুন সংক্ষেপে জেনে নিই এর ইতিহাস।

⭐ Black Friday কী?
Black Friday হলো যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিং ডের পরের দিন, যেটিকে বছরের সবচেয়ে বড় শপিং দিবস বলা হয়। এই দিনটি সাধারণত নভেম্বর মাসের চতুর্থ শুক্রবার পড়ে।

⭐ কেন এই দিন এত জনপ্রিয়?
এই দিনে প্রায় সব দোকান ইলেকট্রনিকস, মোবাইল, ল্যাপটপ, পোশাক, গৃহস্থালী পণ্য, অনলাইন স্টোর (Amazon, Flipkart ইত্যাদি) প্রায় সব কিছুতেই বিপুল ছাড় দেয়, ডোরবাস্টার অফার, আর স্পেশাল ডিল দেয়। তাই মানুষ বিপুল পরিমাণে কেনাকাটা করে।

⭐ “Black Friday” নামটি কেন?
১৯৬০-এর দশকে যুক্তরাষ্ট্রে ফিলাডেলফিয়া শহরে পুলিশ প্রথম এই নাম ব্যবহার করে। থ্যাঙ্কসগিভিং–এর পরের দিন রাস্তায় প্রচুর ভিড়, যানজট, এবং বিশৃঙ্খলা হতো। তাই পুলিশ এই দিনটিকে Black Friday বলে উল্লেখ করে।

পরবর্তীতে ব্যবসায়ীরা বলে যে এই দিনে এত বিক্রি হয় যে তাদের হিসাব–নিকাশ লাল (Red) মানে ক্ষতি থেকে কালো (Black) মানে লাভে চলে যায়।ধীরে ধীরে এটা জনপ্রিয় হয়ে ওঠে।

⭐ আজকাল Black Friday কোথায় পালিত হয়?
শুধু আমেরিকায় নয়, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, এশিয়া, ভারতসহ অনেক দেশেই এখন Black Fridayতে সেলের আয়োজন করা হয়।

⭐ এর সাথে আরও একটি দিন থাকে।
Cyber Monday – Black Friday–এর পরের সোমবার, যেখানে বিশেষ করে অনলাইনে ইলেকট্রনিক পণ্যে (ল্যাপটপ, সফটওয়্যার ইত্যাদি)–এ ছাড় দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *