শীতের বাংলায় বাড়ছে বাদামি প্রজাপতির দাপট, কোনও অমঙ্গলের ইঙ্গিত কি? জেনে রাখুন

কলকাতা- শীতকালে বাংলায় পরিযায়ী পাখিদের আনাগোনা লেগে থাকে। যদিও সেই সংখ্যাটাও দিন দিন কমছে। তবে ২০২৫ সালে শীতে শহরে নতুন অতিথি!

মথের মতো দেখতে একপ্রকার পতঙ্গ উড়ে বেড়াচ্ছে চারপাশে। বাদামি প্রজাপতি। চোখে পড়েছে অনেকেরই।

কেউ কেউ এতে অমঙ্গলের আশঙ্কা দেখছেন। কিন্তু পতঙ্গবিদদের বক্তব্য, এতে অমঙ্গল বা অস্বাভাবিকতার কিছু নেই। সারা বছর ধরে যেমন আবহাওয়া ছিল কলকাতায়, তা বাদামি প্রজাপতিদের অবাধ বিচরণের জন্য একেবারে আদর্শ।

কমন ইভিনিং ব্রাউন। এটাই বাদামি প্রজাপতির বিজ্ঞানসম্মত নাম। কয়েক মিলিগ্রাম ওজন এদের। ডানা আড়াই থেকে ৩ ইঞ্চি চওড়া। সাধারণ প্রজাপতিদের থেকে এদের চরিত্র খানিকটা আলাদা।

এরা আকারে বড় নয়। সাধারণত রোদেলা আবহাওয়ায় প্রজাপতি থাকতে ভালবাসে। কিন্তু বাদামি প্রজাপতির পছন্দ আলাদা। বেশি রোদে নয়, এরা পছন্দ করে স্যাঁতস্যাঁতে আর্দ্র আবহাওয়া। সেই কারণে তাদের ডানায় রং ফোটেনি, ধূসর বাদামি রয়ে গিয়েছে।

বছরের বেশিরভাগ সময় থাকে মাটির সঙ্গে মিশে থাকে এরা। সেই কারণেই সারাবছর ধরে বিশেষ দেখা যায় না কমন ইভিনিং ব্রাউন গোত্রের প্রজাপতিদের। ২০২৫ সাল দীর্ঘ বর্ষা মরশুমের সাক্ষী। তাই এবার লম্বা সময় আবহাওয়া স্যাতস্যাতে ছিল। এদেরও দেখা পাওয়া যাচ্ছে তাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *