‘কানাডা তোমার খেলার মাঠ নয়’, এবার কপিল শর্মাকে সরাসরি হুমকি জঙ্গি সংগঠনের

কলকাতা – কানাডার সারেতে অভিনেতা-কমেডিয়ান কপিল শর্মার রেস্তোরাঁ ক্যাপস ক্যাফেতে গুলি চালানোর ঘটনার পর এবার তাঁকে সরাসরি হুমকি দিল নিষিদ্ধ খলিস্তানপন্থী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (SFJ)-এর প্রতিষ্ঠাতা গুরপতবন্ত সিং পান্নুন।

এক ভিডিও বার্তায় পান্নুন কপিল শর্মাকে সতর্ক করে বলেছেন, “কানাডা তোমার খেলার মাঠ নয়”। উল্লেখ্য, ‘শিখস ফর জাস্টিস’ সংগঠনটিকে ভারত সরকার বেআইনি কার্যকলাপ আইন-এর অধীনে নিষিদ্ধ ঘোষনা করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এই সংগঠনটি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ও অখণ্ডতার জন্য ক্ষতিকর এবং দেশবিরোধী কার্যকলাপে জড়িত। জাতীয় তদন্ত সংস্থাও পান্নুনের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে তদন্ত চালাচ্ছে।

পান্নুন তার ভিডিও বার্তায় দাবি করেছে, কপিল শর্মা কানাডায় ব্যবসার আড়ালে হিন্দুত্ববাদী মতাদর্শ প্রচার করছেন। তিনি কপিলকে উদ্দেশ করে বলেন, “কানাডা তোমার খেলার মাঠ নয়। তোমার রক্তে ভেজা টাকা হিন্দুস্তানে ফেরত নিয়ে যাও। ব্যবসার ছদ্মবেশে কানাডার মাটিতে হিংসাত্মক হিন্দুত্ববাদী মতাদর্শের শিকড় রোপণ করা যাবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *