কলকাতা – বুধবার সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা কলকাতার সল্ট লেকে। ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কেষ্টপুর এবং সল্ট লেকের মাঝে ৮ নম্বর ফুটব্রিজের কাছে একটি দ্রুতগামী চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যেই গাড়িটিতে আগুন ধরে যায়।
এই মর্মান্তিক দুর্ঘটনার ফলে এক বাইক আরোহী ডেলিভারি বয় জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারালেন। আগুনের শিখায় তিনি রেলিংয়ের মাঝে আটকে পড়েন। পরে গাড়ির লোকজনকে উদ্ধার করা গেলেও তাঁকে উদ্ধার করা যায়নি।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। তবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা দ্রুত পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে, যার ফলে ক্ষুব্ধ জনতা বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে RAF মোতায়েন করতে হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনার ফলে এক বাইক আরোহী ডেলিভারি বয় জীবন্ত দগ্ধ হয়ে গিয়েছেন। আগুনের শিখায় তিনি রেলিংয়ের মাঝে আটকে পড়েন। পরে গাড়ির লোকজনকে উদ্ধার করা গেলেও তাঁকে উদ্ধার করা যায়নি। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। তবে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা দ্রুত পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে, যার ফলে ক্ষুব্ধ জনতা বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে RAF মোতায়েন করতে হয়েছে।
