সিন্ধু চুক্তি স্থগিত, প্রচণ্ড গরমে জল পাবে না পাকিস্তান! জঙ্গি হানার পর কড়া সিদ্ধান্ত ভারতের
কাশ্মীরের পেহেলগাঁওতে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৭ জন নিহত। আর তাই পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপ ভারতের। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। পরে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান।
