মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি নিয়ে বড়সড় বিতর্ক, হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে দিল তৃণমূল
দল থেকে সাসপেন্ড করা হল বিধায়ক হুমায়ুন কবিরকে।
দল থেকে সাসপেন্ড করা হল বিধায়ক হুমায়ুন কবিরকে।
নিয়োগ দুর্নীতি মামলায় নাম জাড়ানোর কারণে পার্থ চট্টোপাধ্যায়ের ন্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট সিল করে দেয় ইডি।
বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ফের একবার তাঁর প্রেম জীবনের জন্য শিরোনামে।
কলকাতা- মালাবদল হবে আজ রাতে! মঙ্গলবার বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের জনপ্রিয় গায়িকা তথা জি বাংলা সারেগামাপা-র বিচারক অন্তরা মিত্র। কলকাতার বাইপাস সংলগ্ন রাজকুটীরে বসেছে বিয়ের আসর। সাজোসাজো রব এই বিয়ে ঘিরে। পরিবার ও কাছের বন্ধুদের নিয়েই বিয়ের পর্ব সারছেন গেরুয়া খ্যাত গায়িকা। নিয়ম মেনে সোমবার মিটেছে আর্শীবাদ পর্ব এবং আইবুড়ো ভাত। এখন প্রশ্ন হল কার গলায় মালা দিচ্ছেন অন্তরা। হবু বরের নাম শৌর্য। গানের জগতের সঙ্গে কোনও যোগ নেই তাঁর। আইটি জগতের মানুষ তিনি। কাজের সূত্রে থাকেন বেঙ্গালুরুতে। বিগত বেশি কয়েক মাস ধরে প্রেম পর্ব চলার পর অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অন্তরা। আর্শীবাদ থেকে আইবুড়ো ভাত কিংবা বিয়ের সকালে অধিবাসের সাজ- সবেতেই সাবেকি সাজে পাওয়া গেল অন্তরাকে। ছিমছাম সাজ কিন্তু ভরপুর বাঙালিয়ানা। বিয়ের সকালে লাল পাড় সাদা শাড়িতে ধরা দিলেন অন্তরা। মাথায় শোলার মুকুট। গায়ে সোনার গয়না। হাতে শাঁখা-পলা। বরের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব আসতেই নিজে বেরিয়ে আসেন বাইরে। সবটা তদারকি করলেন স্বয়ং কনে। জানা গিয়েছে, বিয়ের পরেই দুজনে মিলে বেড়াতে বেরিয়ে যাবেন তাই আপাতত জি বাংলার পর্দায় অন্তরাকে দেখতে পাওয়া যাবে না বেশ কিছুদিন। বিয়ে, রিসেপশন এবং মধুচন্দ্রিমা ছেড়ে আবার তিনি ফিরে আসবেন সারেগামাপা-এর মঞ্চে। উল্লেখ্য, অন্তরা মিত্রর উত্থান ইন্ডিয়ান আইডল রিয়ালিটি শো-এর হাত ধরে। মছলন্দপুরের মেয়ে তিনি, এরপর দীর্ঘদিন মুম্বইতে স্ট্রাগল করেছেন। প্রীতমের হাত ধরেই প্লেব্যাক গানের দুনিয়ায় উত্থান তাঁর। পরবর্তীতে বলিউডে ‘শাড়ি কা ফলস সা’ থেকে ‘গেরুয়া’র মতো জনপ্রিয় গান গেয়েছেন।
বিএলও’দের দুর্দশায় উদ্বেগ প্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পরের বছর বাংলায় বিধানসভা নির্বাচন। আর নির্বাচনের প্রাক্কালে রাজ্য জুড়ে চলছে SIR প্রক্রিয়া।
বিহারে বিপুল সংখ্যক আসনে জিতে ক্ষমতায় এসেছে এনডিএ (NDA)।
অর্পিতার সঙ্গে সম্পর্কের কথা খুল্লমখুল্লা স্বীকার করেছেন পার্থ চট্টোপাধ্যায়।
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে আদতে কী সম্পর্ক অর্পিতার?