কলকাতা- সিঙাড়া, জিলিপির মতো খাবারও এবার সিগারেটের সঙ্গে একই লাইনে! ধূমপানের মতো এগুলোও সমান ক্ষতিকর। সেই কথাটাই মনে করিয়ে দেবে কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্য মন্ত্রক থেকে সম্প্রতি জারিয়ে হয়েছে নয়া ফরমান।
স্বাস্থ্য মন্ত্রকের এই নির্দেশিকা পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে। এইমসের নাগপুরে ইতিমধ্যে এই নির্দেশিকা মেনে শুরু হয়ে গিয়েছে প্রচার শুরু করার উদ্যোগ নিয়েছে। সিঙাড়া ছাড়াও এই তালিকায় রয়েছে লাড্ডু, বড়া পাওর মতো অন্যান্য আইটেমও।
স্বাস্থ্য মন্ত্রকের নয়া নির্দেশিকা অনুযায়ী, সিঙাড়া জিলিপিতে কতটা কার্বোহাইড্রেট রয়েছে, সেই সংক্রান্ত একটি সচেতনতামূলক পোস্টার লাগাতে হবে ক্যাম্পাসের ক্যান্টিনগুলিতে।
খাবার খাওয়ার আগে গ্রাহকরা যাতে এই বিষয়ে সচেতন হন, তার জন্য এই উদ্যোগ। ভারতীয়দের মধ্যে ওবেসিটির সমস্যা ক্রমশ বেড়ে চলেছে। ইতিমধ্যে পাঁচজনের মধ্যে একজন ভারতীয় এই সমস্যার শিকার হচ্ছেন ক্রমাগত।
স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, ২০৫০ সালের মধ্যে প্রায় ৪৪.৯ কোটি মানুষ ওবেসিটি বা বেশি ওজনের সমস্যায় ভুগতে পারেন। ওবেসিটি থেকে শরীরে বাসা বাঁধতে পারে একাধিক রোগ। তাই এখন থেকেই এই রোগগুলির ব্যাপারে সচেতনতা প্রসারে উদ্যোগী হচ্ছে কেন্দ্রীয় সরকার।
