কলকাতা- প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে পেল না ইডি)। বুধবার চন্দ্রনাথের আগাম জামিন খারিজ করতে চেয়ে ইডির আবেদন খারিজ করে দিল আদালত।
আপাতত জামিন বহাল থাকছে চন্দ্রনাথের। তবে আদালতের নির্দেশে আরও দু’দিন চন্দ্রনাথকে জেরা করতে পারবে ইডি। তবে তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। বিকেল ৫টার আগে তাঁকে ছেড়ে দিতে হবে।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত চন্দ্রনাথ সিনহা। পার্থ চট্টোপাধ্যায়ের পর তিনিই রাজ্যের একমাত্র মন্ত্রী যার নামে চার্জশিট দিয়েছে ইডি। তাঁকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল ইডি।
৬ সেপ্টেম্বর চন্দ্রনাথ বিচারভবনে ইডির বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন। ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে আদালত। সেই জামিনের রায়ই বহাল থাকল।
এর আগে ইডি চন্দ্রনাথের বাড়িতে তল্লাশি চালিয়েছিল। সেখান থেকে নগদ ৪১ লক্ষ টাকা উদ্ধার হয়। তখন থেকেই মনে করা হচ্ছিল ইডি তাঁকে হেফাজতে নিয়ে জেরা করতে পারে।
