কলকাতা – আজ সাড়ে এগারোটা নাগাদ আর্জেন্টিনীয় মহাতারকা মেসি পৌঁছে যান যুবভারতীতে। লুইস সুয়ারেজ এবং রডরিগো ডি’পলকে সঙ্গে নিয়ে যুবভারতীতে ঢোকেন মেসি। এদিকে মেসি ট্যুরে গিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এর আগে নিজের মূর্তি উন্মোচন করেন মেসি। তখন আর্জেন্টাইন মহাতারকার পাশে ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু।
শাহরুখ খান এবং তাঁর ছেলে আব্রামও ছিলেন সেখানে। মেসির সঙ্গে ছেলের ছবি তুলে দেন শাহরুখ। সেই সময় যুবভারতীতে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের পরই
সূচি অনুযায়ী, লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং রডরিগো ডি’পলের তরুণ ফুটবলারদের সঙ্গে মাঠে সময় কাটানোর কথা ছিল। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে সংবর্ধনা গ্রহণের কথা ছিল মেসিদের। তবে কিছুক্ষণ যাওয়ার পরই তিন তারকাকে অস্বস্তিতে দেখা যায়। এই আবহে মেসিরা আগেভাগে টানেল দিয়ে মাঠ ছাড়েন।
এরপরই পুলিশকে লক্ষ্য করে বোতল ছুঁড়তে শুরু করে দর্শকরা। ব্যানার ছিড়ে ফেলে উত্তেজিত জনতা। ব্যারিকেড ভেঙে মাঠে নামে তারা। গ্যালারিতে ভাঙা হয় আসন। দর্শকদের অভিযোগ, হাজার হাজার টাকা খরচ করে টিকিট কাটলেও মাঠে মেসিকে ভালো করে দেখতে পাননি তাঁরা।
