‘রামের আমলেও ধর্ষণ হত’, চিরঞ্জিতের বিস্ফোরক দাবিতে উত্তাল সোশ্যাল মিডিয়া

কলকাতা- কিছুদিন আগেই ধর্ষণ নিয়ে অদ্ভুত ব্যাখ্যা দেন তৃণমূল নেতা-বিধায়ক, অভিনেতা চিরঞ্জিত। তিনি বলেন, ‘ধর্ষণের সলিউশন আবার হয় নাকি? যুগ যুগ ধরে চলে আসছে’।

সম্প্রতি তাঁর পরবর্তী সিনেমা হাঁটি হাঁটি পা পা-র প্রোমোশনের সময় চিরঞ্জিতকে ফের একই প্রশ্ন করা হয়। আগের বক্তব্যের জন্য কখনও অক্ষেপ হয় কি তাঁর? তিনি সটান ‘না’ বলেন। শুধু তাই নয়, ধর্ষণের ফ্যাক্টর হিসেবে ‘ছোট পোশাক’কেও করলেন দায়ী।

চিরঞ্জিত তাঁর সেই বিতর্কিত মন্তব্য নিয়ে বলেন, ‘আমি তো সত্যি কথা বলছি। যদি একজন লোককে পাওয়া যায় যে বলবে আগামীদিনে ধর্ষণ হবে না, আমি তো তাঁকে খুঁজছি। যদি কেউ সেই প্রতিশ্রুতি দিতে পারে, আমি তো বলব, আর ধর্ষণ হচ্ছে না! আমি খুব খুশি। এটা এ যুগে আছে, রামের সময়েও ছিল, সীতাকে তুলে নিয়ে গিয়েছিল রাবণ, ধর্ষণ করতে পারেনি। গল্পে একটু প্যাঁচ আছে, কিন্তু ও (সীতা) যে অছ্যুৎ হয়ে গেছে, সেটা রাম মেনে নিয়েছিল। দেশও মেনে নিয়েছিল। এটা সিস্টেম। এটাই চলছে। তাহলে সত্যিটাকে অস্বীকার করব কী করে আমি, যে হচ্ছে না!’

এরপর চিরঞ্জিত আরও বলেন, ‘মেয়েরা ছোট জামা পরে রাস্তায় ঘুরবে, আমার মেয়েকে আমি যেটা পরতে দেব না, অত ছোট স্কার্ট, সেটা আমি বলেছি। মেয়েদের একটা ড্রেস কোড আছে সেটা মেইনটেইন করবে।’ এরপর যখন সাক্ষাৎকার গ্রহণকারী তাঁকে পালটা প্রশ্ন করেন, ‘কিন্তু এরকম অনেক দৃষ্ঠান্ত আছে, যেখানে পোশাক ছোট ছিল না…’! তাতে চিরঞ্জিতের জবাব, ‘শুধু ওটা কোনো পয়েন্ট তো নয়। ওটা একটা ফ্যাক্টর। একটু সমঝে চলতে হবে। নিজেকে বাঁচানোর জন্য নিজেকে ব্যবস্থা করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *