নাগরাকাটায় আক্রান্ত খগেনকে দেখতে হাসপাতালে মমতা! সৌজন্যের রাজনীতি দেখে খুশি সাংসদের পরিবার

কলকাতা- ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হন তিনি। নাগরাকাটায় আক্রান্ত সাংসদ খগেন মুর্মু।

এবার বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আক্রান্ত হন বিজেপি নেতা। অভিযোগের আঙুল ছিল তৃণমূলের দিতে। রক্তাক্ত অবস্থায়  শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সেখানেই এদিন তাঁকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

মুখ্যমন্ত্রীর সৌজন্যের রাজনীতিতে খুশি খগেনের পরিবার। খগেনের চোট কতটা গুরুতর, তা জানতে চান মমতা। এমনকী চিকিৎসকদের ডেকেও কথা বলেন।

হাসপাতালে খগেনকে মমতা জিজ্ঞাসা করেন, ‘আপনার কি ডায়াবিটিস আছে? ইনসুলিন নেন? ওষুধ খান?’’ সাংসদকে চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে বলেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *