কলকাতা – বর্ষবরণের রাতেও কলম ধরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গান লিখেছিলেন তিনি। নিজের লেখা সেই গানই সোশাল মিডিয়ায় শেয়ার করেন মুখ্যমন্ত্রী। এবার তিনিই প্রশাসনিক স্তরে শুভেচ্ছাবার্তা পাঠালেন।
১ মিনিট ২৫ সেকেন্ডের ওই গানটি সোশাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। গানের কথা লিখেছিলেন তিনি। সুরও মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আর এবার মুখ্যমন্ত্রীর পাঠানো নতুন বছরের শুভেচ্ছা বার্তা এসে পৌঁছল হাওড়া কর্পোরেশনের বিভিন্ন দফতরে। সরকারি সব দফতরেই পৌঁছেছে।
