‘প্রতিবেশী ভাল থাকলে আমরাও ভাল থাকব’, নেপাল নিয়ে বার্তা মুখ্যমন্ত্রী মমতার

কলকাতা- প্রতিবেশী রাষ্ট্র নেপালের উত্তাল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে দমদম বিমানবন্দরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেপালে শান্তির বার্তা দিলেন। সেই সাথে নেপাল সীমান্তবর্তী রাজ্যের সীমান্ত এলাকাতেও শান্তি রাখার বার্তা দিলেন মমতা। 

মমতা বলেন, নেপাল আমার দেশ নয়। বিদেশী রাষ্ট্র। এই ব্যাপারে কথা বলতে পারি না। ভারতের কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে কথা বলতে পারে, আমি নই। কিন্তু নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং আমরা এই রাষ্ট্রগুলোকে ভালবাসি। কেন্দ্রীয় সরকার যদি আমাদের অনুমতি দেয়, তবে কিছু বলতে পারি। তাছাড়া এই বিষয়টা কেন্দ্রীয় সরকারের অধীন। তবে আমার অনুরোধ, শিলিগুড়ি, কালিম্পংসহ বিস্তৃত সীমান্ত এলাকা রয়েছে, সবাইকে শান্তি রাখার আহ্বান জানাচ্ছি। কেউ যেন গন্ডগোলে জড়িয়ে না পড়ে। যেহেতু এটা আমাদের বিষয় নয়। নেপালকে আমরা ভালবাসি। তাই তারা তাদের বিষয়টা ঠিক করুক। আমাদের এ ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত নয়। কিন্তু আমরা মনে করি প্রতিবেশী ভালো থাকলে, পাড়া-পড়শী ভালো থাকলে আমরা সকলেই ভালো থাকি। শান্তি থাক সকলে ভাল থাকুক।’ 

সেই সাথে গণমাধ্যমের কর্মীদের মুখ্যমন্ত্রীর বার্তা রাজ্য সরকারকে না জানিয়ে কেউ যেন এই মুহূর্তে নেপালে না যান। তিনি বলেন ‘জীবনের ঝুঁকি নিয়ে তোমরা হঠাৎ করে কেউ চলে যেও না। তোমরা শিলিগুড়ি থেকেও এটা (নেপালের ঘটনা) কভার করতে পারো। আমাদের প্রথম অগ্রাধিকার সেফটি এন্ড সিকিউরিটি।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *