দিঘার জগন্নাথধামের পর ‘দুর্গা অঙ্গন’! মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে সিলমোহর মন্ত্রিসভার বৈঠকে

কলকাতা- ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে ‘দুর্গা অঙ্গন’ তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিদ্ধান্তে সিলমোহর দিল মন্ত্রিসভা।

সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর জানা গিয়েছে, রাজ্যের পর্যটন দপ্তর এবং হিডকো যৌথভাবে ‘দুর্গা অঙ্গন’ তৈরি করবে।

মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, “ইউনেস্কো বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে। তাকে সম্মান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ‘দুর্গা অঙ্গন’ তৈরির কথা ঘোষণা করেন।”

তিনি আরও জানান, ‘দুর্গা অঙ্গন’ তৈরির জন্য একটি ট্রাস্ট গঠন করা হবে। তবে ট্রাস্টের সদস্য কারা, তা এখনও জানা যায়নি। পরে নাম জানানো হবে। দিঘার জগন্নাথধামের মতো ‘দুর্গা অঙ্গন’ও একটি দর্শনীয় স্থান হবে বলেই আশা রাজ্য প্রশাসনের।

‘দুর্গা অঙ্গন’ কোথায় হবে, তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, মাত্র কয়েকদিনের মধ্যে সে সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *