১ কোটি ২০ লাখ ভোটারের নাম বাদ যাবে! SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশের আগে আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা- ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা। বুধবার ভবানীপুরে জৈন মানস্তম্ভ-সহ একাধিক প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

তিনি অভিযোগ করেন, ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’-র অজুহাতে নির্বাচন কমিশন অত্যন্ত গোপনে বিপুল সংখ্যক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে।

মুখ্যমন্ত্রী জানান, ২৮ ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ হতে চলেছে। তাঁর আশঙ্কা, কমপক্ষে ১ কোটি ২০ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হতে পারে।

মমতা বলেছেন, “প্রথমে ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছিল। এখন লজিক্যাল ডিসক্রিপেনসির নামে লুকিয়ে আরও নাম বাদ দেওয়া হচ্ছে। মৃত ভোটার ২০ লক্ষ ধরলে সব মিলিয়ে সংখ্যাটা ১ কোটি ২০ লক্ষ ছাড়িয়ে যাবে।”

তিনি আরও জানান, এই বিষয়ে তিনি নিজে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন, যা এখনও স্থগিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *