দিঘার জগন্নাথ ধামে শুরু হোমযজ্ঞ, যজ্ঞের আগুনে পূর্ণাহুতি দেবেন মুখ্যমন্ত্রী

কলকাতা- অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন দিঘার জগন্নাথ মন্দিরের। দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। সমুদ্র সৈকতে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু আচার নিয়মের পর মঙ্গলবার সকাল থেকে মন্দিরে শুরু হয়েছে বিশেষ হোমযজ্ঞ। এদিন সকাল ৯ টা নাগাদ শুরু হয়েছে যজ্ঞ। বিকেলে যজ্ঞের আগুনে পূর্ণাহুতি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামীকাল দুপুরে মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে। তার পর বিগ্রহকে প্রথম আরতি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যেতে অনুষ্ঠিত হবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। মন্দির কমিটি সূত্রে জানা গেছে, শুক্রবার থেকে প্রায় এক কোটি মন্ত্রোচ্চারণের মাধ্যমে মন্দির চত্বরে মহাকুণ্ড জ্বালিয়ে চলছে যজ্ঞাদি। গর্ভগৃহে প্রদীপ জ্বালিয়ে আহ্বান জানানো হয়েছে দেবতাকে। এছাড়াও জগন্নাথদেবের বসার পিঁড়ির পুজো, জগন্নাথ-বলরাম-সুভদ্রা-সহ সব দেবদেবীর বিগ্রহের দুগ্ধস্নানের প্রক্রিয়াও ইতিমধ্যেই হয়ে গিয়েছে।

গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাস-সহ বেশকিছু সপার্ষদদের নিয়ে দিঘায় যান। আগামীকাল মন্দির উদ্বোধনের পর বৃহস্পতিবার তিনি ফিরে আসবেন কলকাতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *