বাংলা ভাষার অপমানের প্রতিবাদ, গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা

কলকাতা – রাজ্যের মুখ্যমন্ত্রীর কবিতা লেখেন। প্রকাশিত হয়েছে তাঁর বেশ কয়েকটি কবিতার বই। তবে এবার বাংলা ভাষার উপর আক্রমণ নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতিরোধের ডাক দিয়েছেন গানের মাধ্যমে।

বাংলা ভাষার অপমান নিয়ে উত্তপ্ত বিতর্কের পর তিনি জানান, বাংলার অস্মিতা নিয়ে তিনি একটি নতুন গান রচনা করেছেন। গানের প্রথম লাইন, ‘ওঠো বজ্র কণ্ঠে, গাও বাংলার গান, এসো রক্ষা করো ভাষার সম্মান।’ গানটি গেয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন।

এদিন বিধানসভার স্টাফ রিক্রিয়েশন ক্লাবের অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা জানান, তিনি ইতিমধ্যেই প্রায় দেড় হাজার কবিতা লিখেছেন।

একইসঙ্গে তিনি এও জানান যে, আসন্ন পুজোয় তাঁর মোট ১৭টি গান প্রকাশিত হবে। এরই মধ্যে বাংলা ভাষার উপর তাঁর লেখা এই নতুন গানটির প্রাথমিক সুরও তৈরি হয়ে গেছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *