পিলারে দেখা দিয়েছে ফাটল! এক বছর বন্ধ থাকতে পারে কবি সুভাষ! দুর্ভোগের আশঙ্কা

কলকাতা- বন্ধ থাকবে কবি সুভাষ মেট্রো স্টেশন! ২০১০ সালের অক্টোবরে তৈরি হয়েছিল এই স্টেশন। ১৫ বছর না কাটতেই আপ লাইনে ৪টি পিলারে ধরল ফাটল, ধসে গেল প্ল্যাটফর্ম, লাইন। শুধুই কি রক্ষণাবেক্ষণের অভাব! নাকি অন্য কিছু? সূত্রের খবর, কাজের জন্য এক বছর বন্ধ থাকতে পারে কবি সুভাষ মেট্রো।

জানা যাচ্ছে, অনেক স্টেশনের বয়স ৪০ পেরোলেও এমন সমস্যা কোনওদিন হয়নি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যে এলাকায় স্টেশন তৈরি হয়েছে, সেই এলাকাটি একসময় জলাভূমি ছিল। ফলে নরম মাটিতে পিলারের গঠন দুর্বল ছিলই। তাই ধীরে ধীরে বেড়েছে। সারাইয়ের কাজে হাত দেওয়া হবে বলে ঠিক হয়েছে। মেট্রোর দাবি, অতিরিক্ত বৃষ্টির জেরে ফাটল। মঙ্গলবারও সকাল থেকেই বন্ধ ছিল কবি সুভাষ স্টেশন। মেট্রো চলেছে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। পুজোর আগে এই স্টেশন খুলবে কি না সন্দেহ।

মেট্রো রেলের দাবি, ওভারগ্রাউন্ড স্টেশন ও অতিরিক্ত বৃষ্টির জেরেই এই ফাটল দেখা দিয়েছে। তবে প্রশ্নের মুখে মেট্রো রেলের পরিকাঠামো রক্ষণাবেক্ষণ। কেন নিয়মিত ‘হেলথ মনিটরিং’ চালু হয়নি, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *