কলকাতা- কেন্দ্র সরকার মঙ্গলবার একটি গেজেট নোটিফিকেশন জারি করে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে অবৈধ বিদেশি অনুপ্রবেশকারীদের জন্য ডিটেনশন সেন্টার স্থাপন করার নির্দেশ দিয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সেই নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বিদেশি অনুপ্রবেশকারীদের দেশ থেকে বহিষ্কার করার আগে তাঁদের গতিবিধি সীমাবদ্ধ করা যায় এবং ডিটেনশন কেন্দ্রগুলিতে রাখা যায়।
কেন্দ্র এটাও স্পষ্ট করে দিয়েছে যে কাদের কাদের ডিটেনশন সেন্টারে রাখা হবে। ফরেনার্স ট্রাইব্যুনালগুলিকে এই ক্ষমতা প্রদান করা হয়েছে। এটি ১৯৬৪ সালের ফরেনার্স (ট্রাইব্যুনাল) অর্ডারের পরিবর্তে কার্যকর হবে এবং ফরেনার্স (নাগরিক) ট্রাইব্যুনালকে এই অধিকার দেবে যে, নাগরিকত্ব নিয়ে বিতর্ক থাকা কেউ যদি নিজে উপস্থিত হতে ব্যর্থ হন, তাহলে তাঁকে আটকের নির্দেশ জারি করা হতে পারে।
